ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তালেবানের ক্ষমতা দখলে জাফরুল্লাহর মতো অনেকেই উৎসাহিত : হাছান মাহমুদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২১ বিকাল ৭:৪৫

তালেবান ক্ষমতায় আসার পর ডা. জাফরুল্লাহর মতো অনেকের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৯ ‍আগস্ট) রাজধানীর বাংলা মোটরে শেল রোজ অ্যান্ড ডেল ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) আয়োজিত ‘ভয়াল ১৫ আগস্ট : শোক থেকে শক্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

তালেবানের উত্থানে এ দেশে কোনো প্রভাব পড়বে কি-না এবং ইতোমধ্যে ডা. জাফরুল্লাহ তালেবানদের মুক্তিযোদ্ধা বলে আখ্যা দিয়েছেন- এ বিষয়ে জানতে চাইলে ড. হাছান বলেন, আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য আফগানিস্তানের শান্তি-স্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের কোনো দেশে যদি শান্তি-স্থিতি বিনষ্ট হয় বা জঙ্গিবাদের উত্থান হয়, পুরো অঞ্চলের ওপর তার প্রভাব পড়া স্বাভাবিক। আমরা সব সময় শান্তি প্রত্যাশা করি।

তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, তালেবান কাবুল দখলের পর এ অঞ্চলে জঙ্গিগোষ্ঠীর মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। সে উৎসাহ জাফরুল্লাহর মধ্যেও আছে। তালেবানের পক্ষ নিয়ে ডা. জাফরুল্লাহ আর বিএনপির বক্তব্য কি একই?

এর আগে সভায় তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেভাবে মানুষকে উদ্দীপ্ত করেছিলেন, তা শুধু দেশে নয়, বিশ্বেও বিরল। জাতির পিতার এক ডাকে নিজের প্রাণ হাতের মুঠোয় নিয়ে একাত্তরের জনযুদ্ধে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। 

সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সম্মানীয় অতিথি হিসেবে এবং সংস্থার পরিচালনা পর্ষদের সদস্যরা তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন