ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভারতীয় দুই দূতাবাসে তালেবান যোদ্ধাদের তল্লাশি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ১০:২২

আফগানিস্তানের চলমান পরিস্থিতি ও গনি সরকারের বিদায়ে সবচেয়ে উদ্বিগ্ন দেশগুলোর একটি ছিল ভারত। তালেবান ক্ষমতার কেন্দ্রে চলে আসার পর দু’দিনের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে আফগানিস্তান। আর এবার দেশটিতে অবস্থিত ভারতীয় দুই দূতাবাসে তল্লাশি চালিয়েছে তালেবান। শুক্রবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বুধবার কাবুলের পর আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতে অবস্থিত ভারতীয় দূতাবাসে তল্লাশি চালায় তালেবান যোদ্ধারা। দূতাবাস দু’টি বন্ধ থাকলেও সেখানে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। ভেতরে প্রবেশ করে আলমারি খুলে বিভিন্ন গোপন নথিপত্রের খোঁজ করা হয়।

এদিকে তল্লাশি চালানোর পাশাপাশি ভারতীয় ওই দুই দূতাবাসের বাইরে রাখা গাড়িও দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এছাড়া রাজধানী কাবুলে বাড়ি বাড়ি তল্লাশি অভিযানে নেমেছে তালেবান। সেখানে মূলত আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস’র কর্মীদের খোঁজ করেছে তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কান্দাহার ও হেরাতের ভারতীয় দূতাবাসে তালেবান যোদ্ধাদের তল্লাশির খবর পাওয়া গেলেও জালালাবাদ ও কাবুল শহরে অবস্থিত দূতাবাসের পরিস্থিতি কি, তা এখনও জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, পুরো আফগানিস্তান দখলে নেওয়ার পর রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্ব কট্টরপন্থি হাক্কানি নেটওয়ার্কের যোদ্ধাদের হাতে তুলে দিয়েছে তালেবান।

পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, কাবুলের নিরাপত্তার দায়িত্ব হাক্কানি নেটওয়ার্কের হাতে তুলে দেওয়ার খবরটি উদ্বেগজনক এবং এটি তালেবানের দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫