ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যশ-মধুমিতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ১০:২৮

প্রত্যাশা ছিলই, নিরাশ করেননি যশ-মধুমিতা। মুক্তির তিন দিনের মধ্যেই ‘যশমিতা’র মিউজিক ভিডিও ‘ও মন রে’-এর ভিউ সংখ্যা ৩০ লাখের গণ্ডি পার করে ফেলেছে। পাঁচ বছর পর কাছে এসেও যশ-মধুমিতার দূরে যাওয়ায় কাহিনীতে কিছুটা হলেও মন খারাপ অনুরাগীদের। তবে ‘মন সইয়ে’ এই মিউজিক ভিডিওর নতুন পর্বের অপেক্ষায় আশায় বুক বাঁধছেন তারা।

এর মাঝেই যশ-মধুমিতার একাধিক ফ্যানপেজে ভাইরাল হয়েছে তাদের একাধিক অন্তরঙ্গ মুহূর্তের ছবি। যেখানে একে অপরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে রোম্যান্সে মেতে উঠতে দেখা গিয়েছে ‘বোঝে না সে বোঝে না’ জুটিকে। তবে মিউজিক ভিডিওতে এই ভিস্যুয়াল ধরা পড়েনি! 

আসলে সম্প্রতি প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে সামনে আনা হয়েছে ‘ও মন রে’র নেপথ্যের কাহিনি। সেখানেই যশমিতার শ্যুটিংয়ের মোহড়ার এই দৃশ্য ধরা পড়েছে, তবে মূল মিউজিক ভিডিওতে এই দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর মিলছে না!

তনভীর ইভানের মাদকতা মেশানো কন্ঠস্বর আর যশ-মধুমিতার না-ভোলা রসায়ন এই গানের ইউএসপি। চার মিনিট দীর্ঘ এই মিউজিক ভিডিওতে একটা কাহিনি তুলে ধরেছেন পরিচালক বাবা যাদব। যদিও সেই কাহিনি কিন্তু অসম্পূর্ণ। শুরুতেই ধরা দিয়েছে মধুমিতার বিয়ের সাজানো আসর, লাল বেনারসিতে অপেক্ষায় হবু কনে। ছতনা তলায় যাওয়ার আগে পুরোনো প্রেমকে চোখের সামনে দেখে নিজের আবেগকে সামলাতে পারেনি সে।

তবুও ইগো ভুলে, মিলন হল না! বদলে মধুমিতার বিয়ের পিঁড়ি ধরতে দেখা গেল যশকে। মজা করে যশ বলেই ফেললেন, 'অনেক বছর আমরা একসঙ্গে কাজ করছি, আমি মধুমিতার বিয়ে দিচ্ছি ফাইনালি এবার আমি মুক্ত হব'। 

জামান / জামান

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ