ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সংসার ভাঙছে হার্দিক পান্ডিয়া-নাতাশার!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ১:১৬

সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে প্রেমের পর বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। ২০২০ সালের ৩১ মেয়ে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। একই বছরের জুলাই মাসে প্রথম সন্তানের মা হন দম্পতি। চলতি বছর আইপিএলে মোটেও ভালো মৌসুম কাটাতে পারেননি হার্দিক। তার দল মুম্বাই সবার আগে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। স্বামীর বাজে পারফরম্যান্সের কারণে অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছিলেন ক্রিকেটারের স্ত্রী। 
তবে এবার শোনা যাচ্ছে, সংসার ভাঙছে হার্দিক-নাতাশার। সামাজিক যোগাযোগ মাধ্যমেই ছড়িয়েছে এই গুঞ্জন। যেখানে দাবি করা হচ্ছে, হার্দিক ও নাতাশা দু’জনেই একে অপরকে নিয়ে কোনো স্ট্যাটাস দিচ্ছেন না। এমনকি নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও মুছে ফেলা হয়েছে পান্ডিয়া নাম। 
নেটিজেনদের দাবি, নাতাশার জন্মদিন ছিল ৪ মার্চ, তবে সেদিন হার্দিক স্ত্রীকে নিয়ে কোনো পোস্ট করেননি। শুভেচ্ছা জানাতেও দেখা যায়নি। এমনকি সন্তানকে ছাড়া নাতাশা হার্দিকের সঙ্গে সকল ছবি, পোস্টও মুছে ফেলেছেন। এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে ভক্তরাও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘এতে মোটেও অবাক হইনি! হতেই পারে।’ আরেকজন লিখেছেন, ‘ঠিক আছে, তবে হার্দিকই ওর সঙ্গে প্রতারণা করেছেন। স্ত্রীকে রেখে লন্ডনে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা ঘুরেছে।’তবে কেউ কেউ এমন দাবিকে গুজব বলেও মন্তব্য করেছেন। তাদের যুক্তি, পান্ডিয়া আইপিএলে বুলিংয়ের শিকার হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলছেন এই দম্পতি। তাদের বিচ্ছেদের সম্ভাবনা নেই। 
তবে এ বিষয়ে হার্দিক বা নাতাশার কেউই কোনো মন্তব্য করেননি। আইপিএল থেকে বিদায়ের পর পান্ডিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণে। 

 

Aminur / Aminur

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা