ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৩৫ কেজি ওজন বাড়িয়ে ‘কালপুরুষ’-এ নাঈম, মুক্তি আজ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ১:২৩

বাস্তবতা ও যুক্তিকে হার মানানোর গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ ‘কালপুরুষ’। ওটিটি প্ল্যাটফরম চরকিতে আজ রাত ৮টায় এটি মুক্তি পাবে।
সালজার রহমানের পরিচালনায় সিরিজটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিন।
অভিনয়ে আরও আছেন জয়ন্ত চট্টপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তি উর্বি, সুষমা সরকার, রেজওয়ান পারভেজ, জান্নাতুল মাওয়া লাজুকসহ অনেকে। নির্মাতা হিসেবে সালজার রহমান একেবারেই নতুন। এর আগে নির্মাণ করেছেন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্র। তবে ওটিটিতে কাজ এটাই প্রথম।
সালজার বলেন, অনেক আগে পুরান ঢাকার একটি ওষুধের দোকানে গিয়েছিলাম। সেখান থেকে নানা কারণে এই সিরিজের গল্পটা মাথায় আসে। এরপর কোভিডের সময় সিরিজটা লিখেছিলাম। তারপর নানা ঘটনার পর লেখা শেষ হয়। এই সিরিজে অভিনয়ের জন্য এফ এস নাঈম প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন। তিনি বলেন, আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায় সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। আর এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না, অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল।

 

Aminur / Aminur

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা