ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লিফটের ভেতরে খোলামেলা পোশাকে প্রিয়াঙ্কা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ৪:৫১

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি ইতালির ফ্যাশন হাউজ বুলগারির জন্য ফটোশুট করেছেন প্রিয়াঙ্কা। যেখানে খোলামেলা পোশাকে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কাকে এদিন দেখা গেছে কালো স্কিনটাইট, নেকলাইন পকেটযুক্ত পোশাকে। যে পোশাকটি একটু অতিরিক্তই খোলামেলা বলে মনে করছেন নেটিজেনরা। 
পোশাকের সঙ্গে বুলগারি ব্র্যান্ডের হীরার নেকলেস পরেছেন নায়িকা। যেই নেকলেসের দাম প্রায় ৪৩ মিলিয়ন ডলার। দামী এই নেকলেসের সঙ্গে হীরা দিয়ে তৈরি ব্রেসলেটও হাতে পরেছেন প্রিয়াঙ্কা। পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়াঙ্কার নিজস্ব গ্ল্যামার, স্মোকি আই মেকআপ, গোলাপী ঠোঁটে আরও উজ্জ্বল দেখাচ্ছিল। তার উপর লিফটের মধ্যে অভিনেত্রীর আবেদনময়ী পোজ বেশি করে নজর কেড়েছে ভক্তদের। সম্প্রতি প্রিয়াঙ্কা রোমে অনুষ্ঠিত বুলগারির ১৪৯তম বার্ষিকী উপলক্ষে গালা ডিনারের অংশ নিছিলেন। এই বিশেষ ইভেন্টে বিনোদন জগতের বড় তারকারা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন অ্যান হ্যাথাওয়ে, শুকি এবং লিউ ইয়েফেই।
অনুষ্ঠানে অন্যান্য অভিনেত্রীদের উপস্থিতি থাকলেও প্রিয়াঙ্কার সাজ নজর কেড়েছে সকলের। বিশেষ করে অভিনেত্রীর গলায় ১৪০ ক্যারাটের হিরের নেকলেস। 
জানা গেছে, এই নেকলেসটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২৮০০ ঘণ্টা। যেখানে সেভেন পিয়ার শেপ কাটের হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির বেস তৈরি হয়েছে প্ল্যাটিনাম দিয়ে। 
পুরো নেকলেসটি তৈরি করতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬৯৮টি হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির মূল্য ৪৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চারশ কোটি টাকা। প্রিয়াঙ্কা আকাশছোঁয়া মূল্যর নেকলেসটি গলায় দিয়ে ফটোশুট করেছেন। 

 

Aminur / Aminur

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা