শিল্পী সমিতির সদস্য থাকতে চাচ্ছেন না ওমর সানি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিগত দুইবারের নির্বাচন নিয়ে নানান ধরনের বিতর্ক তৈরি হয়েছে। শুধু তা-ই নয় এ নির্বাচন মামলা-আদালতের ঘরও দেখেছে। পাশাপাশি দেশজুড়ে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে তুমুল আলোচনা- সমালোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে নির্বাচনের বিভিন্ন খবর। এবারের সদ্যসমাপ্ত নির্বাচন নিয়েও প্রতিদিন সংবাদের শিরোনাম হচ্ছে।
শিল্পী সমিতির এমন ঘটনা নিয়ে অধিকাংশ শিল্পী বিব্রত ও বিরক্ত। এবার শিল্পী সমিতির সদস্য পদ নিয়ে নিজের অবস্থানের কথা জানালেন এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি। শিল্পী সমতির সদস্য পদ নিয়ে ওমর সানি আজ (২৫ মে) বেলা ১২টার দিকে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না। আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। স্ট্যাটাসের শেষে ওমর সানি লিখেছেন, ‘আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।’
Aminur / Aminur
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের