ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি শুরু, সাগর উত্তাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ৩:২৩

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে দুপুর দেড়টা থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৬ নম্বর জরুরি বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা নুরুল করিম বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। এখন থেকে দ্রুত পরিস্থিতির পরিবর্তন হবে। নিম্নচাপটি বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় বাতাসের পাশাপাশি বৃষ্টিপাতও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।

এদিকে, তীব্র গরমের পর ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

নগরীর আন্দরকিল্লার বাসিন্দা বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত লাবনী হাফিজ বলেন, মুষলধারে বৃষ্টির কারণে সড়কে যানবাহন না থাকায় ভোগান্তিতে পড়েছি। সিএনজি অটোরিকশাগুলো বাড়তি ভাড়া চাচ্ছে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই

পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর