গরুর হাটে শিল্পীদের চাকরির সংবাদে বিব্রত মিশা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি হয়েছেন মিশা সওদাগর। গত বৃহস্পতিবার (২৩ মে) সংবাদ মাধ্যমে ‘গাবতলী গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন ডিপজল’ এমন মন্তব্যে সংবাদ প্রকাশের পর আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মিশা সওদাগর জানান, তিনি সাংবাদিকের থেকে এমনটা আশা করেন নি। কোন প্রেস বা সাংবাদিককে তার সঙ্গে কথা না বলে সংবাদ প্রকাশ করেছে যা অনেকটা সাইবার অপরাধের মতো। তাই অনুমতি না নিয়ে এমন নিউজ করা উচিত হয়নি। তিনি বলেন, ‘এ কথা আমি ডিপজল ভাইয়ের প্রশংসা করে শিল্পীদের তখন বলছিলাম। আপনারা জানেন ঘরোয়া আড্ডায় সব পরিবারে দেশ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নিয়ে নানা কথা হতে পারে। এই কথাটাও হয়তো রেফারেন্স হিসেবে এসেছিল। যেখানে অনেক মানুষ ছিল। মিশা জানান, ঘরোয়া কথা দিয়ে নিউজ করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। কিন্তু অনুমতি না নিয়ে নিউজ করা হয়েছে। এমনটা সাংবাদিকদের থেকে আশা করা যায় না। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। যাতে সবাইকে বিষয়টি বোঝাতে পারে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন ২০৯ ভোট।
Aminur / Aminur
আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী
শুক্রবার এলেই 'অন্য রূপে' ভাবনা
গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি