মোনালি খুঁজে পেলেন নতুন অভিভাবক
জীবনের সবচেয়ে খারাপ সময়েও আমাদের নিজেদের ভালোটা খুঁজে নিতে হয়। ঠিক তেমনই মা-বাবাকে হারানোর পরও দিদিকে ছাড়াও নতুন অভিভাবককে খুঁজে পেলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন মোনালি। দিদি মেহুলি ঠাকুরকে ছাড়াও মোনালি খুঁজে পেলেন জীবনের নতুন অভিভাবককে। শনিবার (২৫ মে) ইনস্টাগ্রামে মায়ের শাড়ি পরে পাশে পোষ্য কুকুর ‘আকি’-কে নিয়ে ছবি পোস্ট করেন। আকিই এখন মোনালির এই হাসিমুখের আসল কারণ। আকিকে জড়িয়ে ধরে ভালো থাকার চেষ্টা করছেন মোনালি। পোষ্য প্রানীরা নিজেদের হলেও মোনালির ক্ষেত্রে আকি তার অভিভাবক। তাই অনেক কিছু হারিয়েও হয়তো নতুন করে বড় কিছু পেলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ মে) এক কনসার্টে অংশ নিতে বাংলাদেশে এসে মায়ের অসুস্থতার খবর জানিয়ে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছিলেন। গেয়েছিলেন মায়ের প্রিয় গান ‘তুমি রবে নীরবে’। কিডনিজনিত সমস্যায় কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রায় ২২ দিন ভর্তি থাকার পর মারা যায় মোনালির মা। মহামারি করোনাকালে বাবা গায়ক-অভিনেতা শক্তি ঠাকুরকে হারিয়েছেন মোনালি ঠাকুর। ব্যক্তিজীবনে ২০১৭ সালে সুইজারল্যান্ডের বাসিন্দা মাইক রিকটরকে বিয়ে করেন তিনি। বিয়ের পর সে দেশে ছিলেন। করোনাকালে স্বামীর সঙ্গে বিদেশেই ছিলেন।
পরে হঠাৎ মাইকের সঙ্গে সব ছবি মুছে ফেলেন মোনালি। পরস্পরকে আনফলোও করেছেন তারা। সেখান থেকে মোনালির দাম্পত্যে যে ভাঙন ধরেছে তা অনেকটাই স্পষ্ট।
Aminur / Aminur
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের