মায়ের ওড়নাকে শাড়ি বানিয়ে পরলেন জেফার, দেখালেন চমক
গান দিয়ে ক্যারিয়ারের শুরু হলেও সম্প্রতি অভিনয় জগতে পা রেখেছেন জেফার রহমান। ভক্তদের কাছে নিজেকে হাজির করেছেন নতুনভাবে। গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী’-তে অভিনয় করে দর্শকমহলে দারুণ প্রশংসিত হন এই শিল্পী। এসবের মাঝেই সম্প্রতি জেফারের স্পাইসি শিরোনামের একটি গান নেট দুনিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে আলোচনা-সমালোচনারও কমতি ছিল না। তবে এই গায়িকা সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করেই ছুটছেন। গত শুক্রবার একটি পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন জেফার রহমান; যেখানে সম্পূর্ণ জমকালো সাজে দেখা মেলে তার। মনোগামীর ধারা বজায় রেখে পরনে ছিলেন মিষ্টি গোলাপি রঙের শাড়ি।জেফারের এই সাজের পেছনে একটি রহস্য লুকিয়ে রয়েছে। যা এক দেখাতে কারও চোখে নাও পড়তে পারে। কারণ জেফার এই সাজে নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়েছেন। দেখে শাড়ি মনে হলেও আদতে এটি শাড়ি নয়; মায়ের ওড়না জড়িয়ে শাড়ির মত করে পরে এসে চমকে দিয়েছেন তিনি।জেফারের পরনে শাড়ির মত করে পড়া ওড়নাটি দেখে বোঝার উপায় নেই যে এটি ২০ বছরের পুরোনো। স্কার্ট এবং টপের সঙ্গে পেঁচিয়ে এক অভিনব শৈলি তৈরি হয়েছে এই সাজে।
ছোটবেলা থেকেই নাকি শাড়ি ভালোবাসেন জেফার। তবে মাঝে কিছুদিন সেভাবে শাড়ি পরা হয়নি তার। জেফারের শেষ কাজ ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামীর’ থেকে নতুন করে শাড়ি পরার অভ্যাস গড়ে ওঠে এই গায়িকার। জেফার বললেন, ‘ভালোই লাগছে, মনে হচ্ছে পুরোনো ভালোবাসার কাছে ফিরেছি।’
Aminur / Aminur
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প
গ্লোবাল স্টারে সেরা উদ্যোক্তা আফরোজা হক