ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

তৃতীয় অধিবেশনের আগেই সুরাহা হবে: স্পিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৫-২০২৪ বিকাল ৭:৫৪

আনোয়ারুল আজীম আনারের লাশ না পাওয়ার ঘটনা ও এমপি আনারের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা প্রসঙ্গে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ৫ জুনের মধ্যে আনোয়ারুলের আসন শূন্য ঘোষণা নিয়ে সৃষ্ট জটিলতার সুরাহা হবে বলে আশা প্রকাশ করেন। অতীতের কোনো ঘটনার সঙ্গে এটাকে মেলানো যাবে না। তাই এ জন্য আরও অপেক্ষা করতে হবে। আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের তৃতীয় অধিবেশনের আগেই সুরাহা হবে। 
রোববার (২৬ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা হয় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আনোয়ারুল আজীম আনারের আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা চলছে, আলোচনা চলছে। আশা করি ফয়সালা হবে। সবকিছু নির্ভর করছে উনি মারা গেছেন এ তথ্যটা সংসদের কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে আসতে হবে। আগামী ৫ জুন সংসদ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে, সেখানে আলোচনা হবে। ওই বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন—এমন তথ্য জানালেও, এখনো লাশ উদ্ধার করতে পারেনি ভারতের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় তার সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। তবে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় অধিবেশনের আগেই সুরাহা হবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আনোয়ারুলের বিষয়ে স্পিকার আরও বলেন, এখানে সমস্যা হচ্ছে তার লাশ পাওয়া যায়নি। তাই এখনো আমরা অপেক্ষা করছি। আমাদের কোনো একটা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে হবে। সেটা হয়তো ওনার মৃত্যু সনদ বা কোনো কাগজ আমাদের কাছে আসতে হবে। যেখানে প্রমাণ হবে উনি মারা গেছেন। না হলে আমরা কীভাবে বুঝব উনি মারা গেছেন? সেটার প্রমাণটা কী? সেটা আসতে হবে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করে এ সিদ্ধান্ত নেওয়া যাবে না।
সংসদের ওয়েবসাইটে প্রত্যেক জাতীয় সংসদ আসন, এমপিদের ছবি, নাম, দলের নাম ও নির্বাচনী এলাকা উল্লেখ থাকে। নামের ওপরে ক্লিক করলে ঠিকানাসহ আরও কিছু তথ্য পাওয়া যায়। এ দিকে আসন শূন্য ঘোষণা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইটে ঝিনাইদহ-৪ আসনের তথ্য মুছে ফেলা হয়েছে।

 

Aminur / Aminur

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই

পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর