নতুন মিশনে সাই পল্লবী!
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এক কথায় যাকে বলা হয় ‘ন্যাশনাল ক্রাশ’। বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রি যখন মেকআপ ছাড়া চলতেই পারে না, সে সময় সাই পল্লবী পর্দায় এলেন একেবারে সাদামাটা। মেকআপ ছাড়াই শট দিলেন আর জয় করলেন কোটি দর্শকের হৃদয়। স্বল্পভাষী, মেধাবী, চিকিৎসক- আরও কত গুণ যে জড়িয়ে আছে সাইকে ঘিরে!
তবে সবকিছু ছাপিয়ে তামিলনাড়ুর নাচপ্রিয় মেয়েটি দর্শকের হৃদয়ে জায়গা করেছেন যে কারণে, সেটি হলো রুপালি পর্দায় তার অকপট উপস্থিতি। কোনো ভান নেই। মেকআপের আড়ালে তিনি অন্য সাই পল্লবী নন। বাস্তবে যা, রুপালি পর্দায়ও সেই সাই পল্লবী হেঁটে বেড়ান দর্শকের সামনে।
আর এভাবেই তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষার সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। এবার নাম লেখাতে যাচ্ছেন কন্নড় ভাষার চলচ্চিত্রে।
‘এসিটি-১৯৭৮’ খ্যাত নির্মাতা মনসুরে কর্ণাটকের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণের জন্য পুরো মনোযোগ দিয়েছেন। সিনেমাটিতে অভিনয়ের জন্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছেন এই নির্মাতা। এ সিনেমার বিষয়বস্তু জেনে আগ্রহী হয়েছেন সাই পল্লবী। এখনো চূড়ান্ত সম্মতি না দিলেও চিত্রনাট্যর জন্য অপেক্ষা করছেন তিনি। বাস্তবধর্মী করে চিত্রনাট্য রচনার কাজ করছেন নির্মাতা।
গত ১৫ আগস্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মনসুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রীর নাম আখিলা। আর এজন্য চিত্রনাট্য রচনার কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন। খুব শিগগির তিনি কাজে ফিরবেন।
সাই পল্লবী অভিনীত প্রেক্ষাগৃহে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। কিছুদিন আগে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’, ‘বিরতা পারভাম ১৯৯২’ ও ‘শ্যাম সিং রায়’ সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।
২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন নায়িকা। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি