ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নতুন ভূমিকায় বিপাশা, এবার ধরছেন কলম


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২৪ দুপুর ১২:৯

অভিনেত্রী হিসেবে ভক্তদের মন জয় জিতেছেন আগেই, বছর দু’য়েক আগে মাও হয়েছেন। তারপর থেকে মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তার জীবন। তবে এ বারে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন বিপাশা। লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। বিপাশা জানিয়েছেন তিনি একটি বই লিখবেন। গল্প বা কোনো উপন্যাস নয়, বইটি তার স্মৃতিকথা। অভিনেত্রী জানিয়েছেন, যে যে বিষয়গুলো তার জীবনের মোড় ঘুরিয়েছে, সেই বিষয়গুলো লিপিবদ্ধ করা হবে। পাশাপাশি নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তাই পাঠাকের কাছে পৌঁছে দেবে বিপাশার বইটি। অভিনেত্রী বলেন, আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই।

এ বার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। বিপাশার এই বইটির শিরোনাম এখনও চূড়ান্ত নয়। বইটি আগামী বছর প্রকাশিত হবে।  এই মুহূর্তে ছবি থেকে নিজেকে দূরেই রেখেছেন বিপাশা। এর আগেও অভিনেত্রী জানিয়েছেন যে, মেয়ের সঙ্গেই তিনি বেশি সময় কাটাচ্ছেন। তবে তাঁর বই যে পাঠককে আকর্ষণ করবে, সে আশা করাই যায়। 

 

Aminur / Aminur

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা