ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী সীমানা, ভর্তি হাসপাতালে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২৪ দুপুর ১২:২১

একসময়ের লাক্স সুপারস্টার মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে তার ম্যাসিভ স্ট্রোক হয়। এরপর থেকে হাসপাতালেই আছেন। রবিবার (২৬ মে) তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন সীমানার সাবেক স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ। সীমানার স্ট্রোক প্রসঙ্গে পারভেজ রবিবার সন্ধ্যায় ফেসবুকে জানান, অভিনেত্রীর স্ট্রোকটি বেশ বড় আকারের। সন্ধ্যা থেকে একটি হাসপাতালে সীমানার অস্ত্রোপচার চলেছে। সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬-আসরের সেরা দশের একজন। সুন্দরী প্রতিযোগিতা লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার পর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নেন। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গত বছর ‘রোশনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন।
এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।

Aminur / Aminur

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা