ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

‘জি লে জারা’-তে তারাই তিনজন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২৪ দুপুর ১২:২৪

‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর এই ট্রিলজির তৃতীয় সিনেমা ‘জি লে জারা’র মধ্য দিয়ে পরিচালনায় ফিরবেন পরিচালক ফারহান আখতার। তিন বছর আগে এমনটাই ঘোষণা দিয়েছিলেন এ নির্মাতা। তবে এখনো সিনেমার শুটিং শুরু করতে পারেননি তিনি। এবার আশার বাণী দিলেন।
প্রথমবারের মতো একসঙ্গে দেখা মেলার কথা ছিল বলিউডের তিন নামিদামি অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের। মাঝে ব্যস্ততার অজুহাত দিয়ে তিনজনই সিনেমাটি থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার খবর প্রকাশ হয়। এর মধ্যেই সিনেমার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক সূত্র জানাচ্ছে, জি লে জারাকে প্রাক-প্রোডাকশন পর্যায়ে নিয়ে যাওয়ার আগে স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে এক্সেলের টিম স্ক্রিপ্টের শেষ মুহূর্তের কাজ করছে। ডেট নিয়ে সমস্যার কারণেই স্থগিত রাখা হয়েছিল ছবিটির কাজ, তবে বন্ধ করা হয়নি। কারণ প্রযোজক, পরিচালক থেকে শুরু করে লেখক, সবার কাছেই এটা স্বপ্নের প্রজেক্ট। স্ক্রিপ্ট প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাই তো এখন পুরো টিম কাজ শুরু করতে চায়।
সূত্রটি আরও জানায়, প্রিয়াঙ্কা চোপড়া যখন ভারতে আসেন, সেই সময় ‘জি লে জারা’ নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন ফারহান আখতার। ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করা হয়েছে। তিন অভিনেত্রীই সিনেমার কাজ শুরুর জন্য ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন তাদের ডেট নিয়ে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে বলেও জানান নির্মাতা।

 

Aminur / Aminur

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন