ওটিটিতে দেখা যাবে শাকিবের ‘রাজকুমার’!
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি। এটি এবার মুক্তি পাবে ওটিটিতে প্ল্যাটফর্মে। জানা গেছে, শাকিবের ‘রাজকুমার’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। এরই মধ্যে সিনেমার প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বঙ্গ কর্তৃপক্ষ। এ বিষয়ে ‘বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেছেন, “ঈদুল ফিতরে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও সিনেমাটি নিয়ে আগ্রহী। অনেক দর্শক অনলাইনে সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এজন্য সিনেমাটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি।” এরই মধ্যে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে। তবে কবে নাগাদ এটি মুক্তি পাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আসছে ঈদুল আজহা উপলক্ষেই অন্তর্জালে আসতে পারে সিনেমাটি।
‘রাজকমুার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়া অভিনয়ে আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।
এমএসএম / এমএসএম
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের