স্বাভাবিক হচ্ছে এলএনজি সরবরাহ
ঘূর্ণিঝড়-পরবর্তীতে এফএসআরইউয়ের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এলএনজি সরবরাহও।
সোমবার (২৭ মে) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, ঘূর্ণিঝড়ের কারণে এলএনজি স্থাপনাগুলোর কোনো ধরনের ক্ষতি হয়নি। যদিও এখনো প্রচণ্ড ঝোড়ো বাতাস-সহ বৃষ্টি ও প্রবল ঢেউ বিদ্যমান রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে হ্রাসকৃত এলএনজি সরবরাহ গতকাল (রোববার) বিকেল থেকে ধীরে ধীরে বৃদ্ধি করে বর্তমানে তা ১০০ কোটি ঘনফুটে উন্নীত হয়েছে। আজ দুপুর থেকে তা ১০১ কোটি ঘনফুটে উন্নীত করা হয়েছে। এর আগে রোববার (২৬ মে) পেট্রোবাংলা সূত্র জানিয়েছিল, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ ৭০ কোটি ঘনফুট কমে গেছে। এতে শিল্প ও আবাসিকে চলমান গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার (২৪ মে) রাতে পেট্রোবাংলার সঙ্গে জরুরি বৈঠক করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
শুক্রবার নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হতে থাকলে দুর্ঘটনা রোধে মহেশখালীর গভীর সমুদ্রে থাকা দুই এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে সরবরাহ কমিয়ে দেওয়া হয়। পেট্রোবাংলা জানায়, শুক্রবার রাতেই এলএনজি সরবরাহ ১০৮ কোটি ঘনফুট থেকে ৩৮ কোটি ঘনফুটে নেমে আসে।
এলএনজি সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে যায় প্রায় ১ হাজার মেগাওয়াট। এ কারণে প্রচণ্ড গরমের মধ্যে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংও বেড়ে যায়।
এমএসএম / এমএসএম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে
জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে
ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক
ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক
গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী
তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর
ঢাবিতে ২০০টি ডাস্টবিন স্থাপন, ৭৫টি ওয়ার্ডজুড়ে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’
সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা : পাটমন্ত্রী