ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অনন্যা-সারাকে নিয়ে ইউটিউবে কী খুঁজতেন রিয়ান পরাগ?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২৪ দুপুর ১:২১

আইপিএলের মতো মেগা ইভেন্ট শেষ হতেই নতুন বিতর্কে নাম জড়াল রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার রিয়ান পরাগের। সম্প্রতি রিয়ান পরাগের ইউটিউবের সার্চ হিস্ট্রি ফাঁস হয়ে গেছে।

সেই সার্চ হিস্ট্রির মাধ্যমেই জানা যাচ্ছে, রিয়ান পরাগ সুযোগ পেলেই জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে, সারা আলি খানের উত্তাপ ছড়ানো ভিডিও দেখতেন!

আইপিএল চলাকালে দেখা গেছে, বিপন্ন রাজস্থান রয়্যালসকে বাঁচিয়েছে রিয়ান পরাগের চওড়া ব্যাট। একবার-দুবার নয়, একাধিকবার রিয়ান পরাগের ব্যাট কথা বলেছে। আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই রিয়ান পরাগ আবার শিরোনামে চলে এলেন। তবে এবার আর আইপিএল খেলার জন্য নয়, বরং প্রকাশ্যে এল রিয়ানের অন্য কীর্তি।

রিয়ান পরাগ গেমিং সেশনের লাইভ করছিলেন এদিন। সেখানেই তার ইউটিউব সার্চ হিস্ট্রি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শর্ট ক্লিপে দেখা যাচ্ছে, সাদা স্যান্ডো পরে পরাগ কম্পিউটারের সামনে বসে রয়েছেন। ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে দেখা যাচ্ছে, অনন্যা পাণ্ডে হট, সারা আলি খান হট।

রিয়ান এই জনপ্রিয় অভিনেত্রীদের হট ভিডিও দেখতেন, এটা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনায় ক্রিকেটার। সোশাল মিডিয়া ব্যবহারকারীরাও পরাগকে কটাক্ষ করে নানারকম মন্তব্য করেন।

এমএসএম / এমএসএম

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা