ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব তুষার ও এপিএস-২ হাফিজুরের নিয়োগ বাতিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৫-২০২৪ বিকাল ৫:৭

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) গাজী হাফিজুর রহমান এবং উপ প্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। হাফিজুর ও তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব নতুন সরকার গঠনের পর চলতি বছরের ২৮ জানুয়ারি তার সহকারী একান্ত সচিব (এপিএস-২) পদে গাজী হাফিজুর রহমান নিয়োগ পান। একই দিন হাসান জাহিদ তুষারও উপ প্রেস সচিব নিয়োগ পেয়েছিলেন।

প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের (হাফিজুর ও তুষার) ওই চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে বলে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল। গাজী হাফিজুর রহমান ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পান।

হাফিজুর রহমান ছাত্রজীবনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন। 

এদিকে সাংবাদিক হাসান জাহিদ তুষার সরকারের গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব পদে নিয়োগ পান। এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকে কর্মরত ছিলেন।

এমএসএম / এমএসএম

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর

ঢাবিতে ২০০টি ডাস্টবিন স্থাপন, ৭৫টি ওয়ার্ডজুড়ে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’

সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা : পাটমন্ত্রী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’