ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘কোটি টাকার কাবিন’ লিখে শাকিবকে শুভেচ্ছা জানালেন অপু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২৪ বিকাল ৫:৩২

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন। ২৫ বছরে অপু বিশ্বাসের সঙ্গে করেছেন ৭২টি ছবি। মঙ্গলবার চলচ্চিত্রে শাকিবের রজতজয়ন্তী উপলক্ষে ভক্ত-অনুরাগীদের বিশেষ ভালোবাসায় পরিপূর্ণ ছিলেন নায়ক। শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি শাকিব খানকে জানিয়েছেন সাবেক স্ত্রী অপু বিশ্বাসও।

শাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। যদিও ক্যাপশনে কিছুটা রহস্যের জাল বুনেছেন অপু।

অপু বিশ্বাস লিখেছেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ এরপর শাকিব খানকে উদ্দেশ করে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ৭২টি ছবির কথা লিখে একসঙ্গে এই জুটিকে নিয়ে নির্মিত ছায়াছবির সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন অপু বিশ্বাস। তার মধ্যে ‘কোটি টাকার কাবিন’ অন্যতম হিট সিনেমা। তবে শাকিবের সঙ্গে অপুর আরও অনেক হিট সিনেমা রয়েছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, এতো হিট ছবির নাম থাকতে অপু কেনই বা ‘কোটি টাকার কাবিন’ সিনেমার নাম জুড়ে দিলেন? এছাড়া পোস্টে ‘বউ’ লিখে তিনি কী বোঝাতে চেয়েছেন, সেটিই আসল রহস্য!

এমএসএম / এমএসএম

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা