সিঙ্গাপুর সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন সেনাবাহিনী প্রধান
সিঙ্গাপুরে সরকারি সফর শেষে গতকাল রবিবার (০২ জুন ২০২৪) দেশে প্রত্যাবর্তন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সফরকালে তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ৩১ মে ২০২৪ হতে ০২ জুন ২০২৪ পর্যন্ত ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়লগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪’ এ অংশগ্রহণ করেন।
এই সম্মেলনে এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা এবং ঝুঁকিসমূহ মোকাবিলায় যৌথ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সেনাবাহিনী প্রধান জার্মানির স্টেট মিনিস্টার অফ ডিফেন্স এবং বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান ৩০ মে ২০২৪ তারিখে সরকারি সফরে সিঙ্গাপুর গমন করেছিলেন।
এমএসএম / এমএসএম
জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে
ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক
ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক
গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী
তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর
ঢাবিতে ২০০টি ডাস্টবিন স্থাপন, ৭৫টি ওয়ার্ডজুড়ে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’
সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা : পাটমন্ত্রী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে