ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

‘ওই নারী আমাকে বাজেভাবে স্পর্শ করে’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৬-২০২৪ দুপুর ৩:২৫

নাইট ক্লাবে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী সাঞ্জিদা শেখ। যিনি সম্প্রতি ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাঞ্জিদা। তিনি জানান, কোনও পুরুষ নয়, এক মহিলা ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে তাকে অসঙ্গতভাবে স্পর্শ করেছিলেন।

অভিনেত্রী বলেন, ‘আমার যতোদূর মনে আছে, সেটি এক মহিলার হাত ছিল। আমি নাইট ক্লাবে ছিলাম। এক মহিলা আমার সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ইচ্ছাকৃতভাবে আমার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে চলে যান তিনি।’

ঘটনার পরেই হতবাক হয়ে যান অভিনেত্রী। সাঞ্জিদা বলেন, ‘আমি অবাক হয়ে যাই এই ভেবে যে, এটা কী হলো! আমরা শুনেছি, পুরুষেরা এই ধরনের আচরণ করে থাকেন। কিন্তু মহিলারাও কম যান না। কারও যদি খারাপ উদ্দেশ্য থাকে, সে খারাপ কাজ করবেই। এর সঙ্গে মহিলা-পুরুষ হওয়ার কোনও সম্পর্ক নেই। কোনও মহিলাও আপনার সঙ্গে এমন আচরণ করলে, তাকেও নিষেধ করুন।’এই সাক্ষাৎকারেই নিজের বিবাহবিচ্ছেদ নিয়েও কথা বলেন সাঞ্জিদা। তার কথায়, ‘আমার সঙ্গে যা হয়েছে, সত্যিই ভালো হয়েছে। আমার হয়তো মনে হতো, আমি পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ মানুষ। মনে হতো, আমার জীবনে কী হয়ে চলেছে। কিন্তু বর্তমানে আমি যেমন, সেটা সত্যিই ভাগ্যের কৃপায় হয়েছে।’

সাঞ্জিদা জানান, একটা নির্দিষ্ট সময় থেকে নিজেকে ভালোবাসা ও গুরুত্ব দিতে শুরু করেন তিনি। এরপরই ভালো থাকতে শুরু করেন। 

২০২০ সালে  অভিনেতা আমির আলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সাঞ্জিদার। এরপর সন্তানকে নিয়ে একাই থাকছেন তিনি। 

একাধিক মিউজ়িক ভিডিওতে অভিনয় করতে দেখা গেছে সাঞ্জিদাকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নবাবজ়াদে’ ছবির একটি গানের দৃশ্যেও অভিনয় করেন তিনি।

বলিপাড়া সূত্রে খবর, ‘হীরামন্ডি’ সিরিজ়ে অভিনয় করে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা।

এমএসএম / এমএসএম

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন