প্রতিশ্রুতির পরও প্রাদেশিক পুলিশপ্রধানকে হত্যা করল তালেবান
শান্তি প্রতিষ্ঠা ও প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতির পরও আফগানিস্তানের একটি প্রাদেশিক পুলিশ প্রধানকে হত্যা করেছে তালেবান। তাকে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউজ ডটকম এইউ জানায়, আফগানিস্তানের সেনাবাহিনীতে কর্মরত হাজি মোল্লা আছাকজাই বাগদিস প্রদেশের পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আফগান সেনাবাহিনীর সঙ্গে তালেবানের বিরুদ্ধে লড়াই করার কারণে তাকে খুঁজছিল তারা।
গত বৃহস্পতিবার আছাকজাইকে হত্যা করার একটি ভিডিও টুইটারে পোস্ট করেন তার এক বন্ধু। এতে দেখা গেছে, পুলিশপ্রধান হাঁটু গেড়ে বালুতে বসে আছেন। তার চোখ ও হাত বাঁধা। তাকে ঘিরে রয়েছে তালেবান যোদ্ধারা। তাকে হত্যা করতে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ভিডিওটি তালেবান সংশ্লিষ্ট নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে এবং আফগান নিরাপত্তা উপদেষ্টা নাসের ওয়াজিরির নজরে পড়েছে। তিনি বলেন, গত রাতে তাকে তালেবান যোদ্ধারা ঘিরে ফেলে এবং আত্মসমর্পণ ছাড়া তার কোনো পথ ছিল না। তিনি নিজেও ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন ওয়াজিরি।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট