ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আধুনিক প্রযুক্তির মাধ্যমে বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৬-২০২৪ রাত ১০:১৯

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয় গতকাল বুধবার (০৪ই জুন ২০২৪ তারিখে আ কা মু গিয়াস উদ্দিন মিলকি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মাহাবুবুল হক পাটোয়ারী,  কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদল চন্দ্র বিশ্বাস, (মহা-পরিচালক) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মশালা অনুষ্ঠানে সঞ্চালনা করেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, পরিচালক প্রসাশন, ও মোঃ আশরাফ উদ্দিন, পরিচালক উদ্ভীদ সংরক্ষণ, মোঃ রেজাউল ইসলাম, পরিচালক প্ল্যান প্রোটেকশন, মোঃ হাবিবুর রহমান, পরিচালক ক্রপস উইং, মোঃ রেজাউল করিম, পরিচালক পরিকল্পনা ও আইসিটি উইং, ও ড. মোঃ মেহেদী মাসুদ, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, কে জে এম আব্দুল আওয়াল, পরিচালক হটি-কালচার প্রমূখ। এছাড়ায় কৃষি সম্প্রসারণের অধীনে ১৩টি অঞ্চলের অতিরিক্ত পরিচালকগন জাতীয় কর্মশালায় উপস্থিত ছিলেন। উক্ত প্রকল্পটি আগামী ৩০জুন ২০২৪ তারিখে প্রকল্পটির কার্যক্রম সমাপ্ত হবে বলে জাতীয় কর্মশালা সূত্রে জানা যায়। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ৬১টি জেলার উপ-পরিচালক ও তাদের প্রতিনিধি উক্ত জাতীয় উপস্থিত ছিলেন। জাতীয় কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মাহাবুবুল হক পাটোয়ারী তার বক্তব্যে তিনি বলেন, উক্ত প্রকল্পের আওতায় নতুন বিভিন্ন জাতের সম্প্রসারণ ধান, গম ও পাটবীজ উৎপাদনের ব্যাপক সম্প্রসাণ হয়েছে। প্রকল্পটির  কার্যক্রম বন্ধ হয়ে গেলেও আমাদের কৃষি অফিসারগনরা সুফলভোগী চাষীদের সার্বিক সহযোগীতা করবেন এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহকে উক্ত প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথি বাদল চন্দ্র বিশ্বাস, মহা-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার বক্তব্যে বলেন, উক্ত প্রকল্পপের আওতায় নতুন জাতের বীজ সম্প্রসারণ উৎপাদন ও বৃদ্ধি পেয়েছে আমাদের অধিক চাহিদা আছে ধান পাট উৎপাদনের বিশেষ ভূমিকা রেখেছেন প্রকল্প পরিচালক। উপস্থিত বি.এ. ডিসি. ও পাট গবেষনার কর্মকর্তাদের নতুন জাতের বীজ উৎপাদন বিষয়ে আরো সহযোগিতা কামনা করেছেন। এছাড়াও জাতীয় কর্মশালায় সুফলভোগী কুমিল্লা চান্দিনা থেকে আগত সাইফুল ইসলাম জানান উক্ত প্রকল্পের প্রশিক্ষন নিয়ে তিনিসহ অনেকেই এখন স্বাবলম্বী ও প্রকল্পের আওতায় বিভিন্ন কৃষি সরঞ্জাম বিনামূল্যে পেয়েছেন বলে তিনি জানান। উক্ত অনুষ্ঠানের সভাপতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে জাতীয় কর্মশালা সমাপ্তি ঘোষনা করেন। 

এমএসএম / এমএসএম

মালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

ককটেল বিস্ফোরণ

ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল

শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

অপহরণের নাটক সাজিয়ে কণ্ঠ নকল করে মুক্তিপণ আদায়, চক্রের দুজন গ্রেপ্তার