ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ১২:৪০

ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। সাম্প্রতিক সময়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়ের বাইরেও সামাজিক মাধ্যমে বেশ সরব হতে দেখা যায় ফারিয়াকে; তার অনুভূতির কথা ভাগাভাগি করেন ভক্ত অনুরাগীদের মাঝে। কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে তার মা হওয়ার খবর দেন অভিনেত্রী নিজেই।

এবার সামাজিক মাধ্যমে নিজের ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনার কথা জানান ফারিয়া। অভিনয় ছেড়ে দিতে ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।

বুধবার রাতে সামাজিক মাধ্যমে ফারিয়া লিখেছেন, ‘আমার খুব ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা হয়েছে। এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয়। বাসায় বসে টাকা আয়, কী মজা! হ্যাঁ, কষ্টও আছে, যারা এক দিনে অনেকগুলো লাইভ করেন, তাদের কষ্টও হয়। কিন্তু চিন্তা করে দেখলাম, বাচ্চাকাচ্চা যদি পালা লাগে, বাসায় রেখে কীভাবে শ্যুটিং করব? বাচ্চাও মাকে ছাড়া কীভাবে থাকবে? বেকারও বসে থাকতে ইচ্ছা করবে না। অনেক দিন বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে। তাই কয়েক দিন ব্র্যান্ড প্রোমোশন করে দেখি, পারি কি না, পারলে তো এটাই করব ঠিক করেছি। আর না পারলে তো শেষে গোল্লা, টাটা বাই বাই!’

এর আগেও এই অভিনেত্রী বলেছিলেন, ‘ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।’

উল্লেখ্য, ২০০৭ সালে এক সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়।

এমএসএম / এমএসএম

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা