কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন
দেশবরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন। রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য হাসান আজিজুল হককে শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে। তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার চিকিৎসা করা হবে।
বাথরুমে পড়ে আহত হওয়ার পর প্রায় এক মাস ধরে বিছানায় রয়েছেন হাসান আজিজুল হক। তিনি কাউকে চিনতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে এতদিন বাসায়ই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত অধ্যাপক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কাছে চৌদ্দপায় আবাসিক এলাকা বিহাসে নিজ বাসায় ছিলেন। কোভিড-১৯ এর উর্ধ্বমুখী সংক্রমণের কারণে তাকে হাসপাতালে নেয়া হয়নি।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন। ২০০৪ সালে অবসরে যান।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু