ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাজেট ২০২৪-২৫

সিগারেটের দাম বাড়লো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ৪:১

তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং আরও বেশি রাজস্ব আদায় করার লক্ষ্যে বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। এতে সিগারেট ও জর্দার দাম বাড়বে। যদিও স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে বিড়ির দামে বাড়তি করারোপ করা হয়নি।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বক্তব্যে এমন প্রস্তাব করেছেন। এসময় সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার মূল্যস্তর ৫০ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৬০ শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। গত বছর ১০ শলাকার মূল্যস্তর ছিল ৪৫ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ছিল ৫৮ শতাংশ।

এছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার মূল্যস্তর ৬৭ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার মূল্যস্তর ১১৩ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হচ্ছে। অতি-উচ্চ স্তরের ১০ শলাকার মূল্যস্তর ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা প্রস্তাব করা হয়েছে।

এ তিনটি মূল্যস্তর এবং এর ওপরে প্রতিটির ওপর সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া প্রতি ১০ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৪৮ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য ২৩ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন