ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

১২ বছর বয়সীদের টিকার অনুমোদন দিল ভারত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১১:৫৯

করোনা ভাইরাস প্রতিরোধে আবিষ্কৃত বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ টিকা ‘জাইকভ-ডি’ ১২ বছর বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। বিশ্বের প্রথম তিন ডোজের এ টিকা সরবরাহ করবে ওষুধ প্রস্তুতকারক ভারতীয় প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা। ১২ বছর থেকে প্রাপ্তবয়স্কদের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এ টিকার অনুমোদন দিল। খবর বিবিসির।

হায়দরাবাদভিত্তিক বহুজাতিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা জানিয়েছে, গবেষণায় টিকাটি করোনা প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকর বলে দেখা গেছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা, প্রতি বছর তারা ১২০ মিলিয়ন ডোজ উৎপাদন করবে। এর আগে অন্যান্য প্রাণীদেহে ডিএনএ ভ্যাকসিন ভালো ফল দেখিয়েছে বলে জানা গেছে।

ভারতে বেশ কয়েকটি টিকা দেয়ার কার্যক্রম চলছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি-র টিকা কার্যক্রম চলছে পুরোদেশে। দেশটিতে এরই মধ্যে ৫৭০ মিলিয়ন ডোজ টিকা দেয়া হয়েছে। গত জানুয়ারি থেকে ১৩ শতাংশ বয়স্ক মানুষকে টিকা দেয়া সম্পন্ন হয়েছে ভারতে। তবে এক ডোজ করে টিকা নিয়েছেন দেশটির ৪৭ শতাংশ মানুষ।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫