ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বান্ধবীর সংসার ভেঙে তার স্বামীকে বিয়ে করেন মালাইকার বোন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২৪ বিকাল ৫:৫২

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার ছোট বোন অমৃতা আরোরা। বলিউড অভিনেত্রী হিসেবে খুব বেশি সিনেমায় দেখা যায়নি তাকে। তবে বোন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ছিলেন বলে বি-টাউনে যাতায়াত ছিল অমৃতার। নায়িকার বন্ধু তালিকায় ছিলেন করিনা কাপুর খান, কারিশ্মা কাপুরের মতো তারকারা। যাদের সঙ্গে প্রায়শই বিভিন্ন পার্টি মাতাতে দেখা যেত তাকে। 

তবে এই নায়িকার ব্যক্তিজীবন বেশ চর্চিত অন্য একটি কারণে। অমৃতার বিরুদ্ধে অভিযোগ, বান্ধবীর সংসার ভেঙে তারই স্বামীকে বিয়ে করেছেন তিনি। ২০০২ সালে ‘কিতনে দূর কিতনে পাস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় অমৃতার। প্রথম ছবি খুব বেশি ব্যবসা করতে পারেনি। সিনেমা দিয়ে আলোচনা সৃষ্টি না করতে পারলেও পরকীয়ার অভিযোগে সংবাদের শিরোনাম হন তিনি। ২০০৯ সালে শাকিল লাদাককে বিয়ে করেন অমৃতা। শাকিল ছিলেন অমৃতার কলেজে পড়ার সময়কালীন বন্ধু। পরবর্তীতে নিশাকে বিয়ে করেন তিনি। নিশার সঙ্গেও বন্ধুত্ব ছিল অমৃতার। 

তবে নিশার সঙ্গে সংসারে ফাটল ধরার পর শাকিলের স্ত্রী দাবি করেন, অমৃতার সঙ্গে স্বামীর সম্পর্কের কারণেই তাদের সংসার ভেঙে গেছে। ২০০৬ সাল নাগাদ বন্ধুর স্বামী শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অমৃতার। সে সময় শাকিল এবং নিশার সংসারে অশান্তি শুরু হয়। অবশেষে ২০০৮ সালে নিশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শাকিলের। বিচ্ছেদের পরের বছরই অমৃতার গলায় মালা দেন তিনি। 

এরপরই নিশার অভিযোগ সত্য প্রমাণ হয় ভক্তদের কাছে। বান্ধবীর সংসার ভেঙে তারই স্বামীকে বিয়ের জন্য এখনও দোষারোপ করা হয় মালাইকার ছোট বোনকে। 

এমএসএম / এমএসএম

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন