ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আটলান্টিকে নৌকা ডুবে ৫২ জনের মৃত্যুর আশঙ্কা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১২:৪৩

স্পেনের ক্যানারি দ্বীপের কাছে আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে অন্তত ৫২ জন মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ ‍আগস্ট) এ ঘটনা ঘটে। স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, আফ্রিকা থেকে অভিবাসন প্রত্যাশী ৫৩ জনকে বহনকারী নৌকা থেকে ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বাকি সবাই মারা গেছেন।

একটি বাণিজ্যিক জাহাজ ক্যানারি দ্বীপের দক্ষিণে নৌকাটি ডুবতে দেখে স্পেনের ইমার্জেন্সি সার্ভিসকে সংবাদ দেয়। নাম প্রকাশ না করার শর্তে একজন উদ্ধারকারী বলেন, ওই নারী ডুবন্ত নৌকার একটা অংশ ধরে ছিলেন। তার পাশেই মৃত এক পুরুষ ও এক নারীকে পাওয়া যায়। 

উদ্ধার হওয়া ওই নারী বলেছেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় আবহাওয়া খারাপ ছিল। পশ্চিম সাহারা উপকূল থেকে ছেড়ে আসা নৌকার বেশিরভাগ যাত্রী আইভরি কোস্টের ছিলেন।

আফ্রিকার পশ্চিম উপকূল নিকেটে স্পেনের ক্যানারি দ্বীপ এলাকায় অভিবাসী ও শরণার্থীদের মৃত্যু সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ডুবে যাওয়া নৌকা উদ্ধার করা কঠিন হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই অভিবাসী ও শরণার্থীদের মৃরদেহ পাওয়া যায় না।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, ২০২১ সালে প্রথম ছয় মাসে এই রুটে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। 

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫