নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিমান বাংলাদেশের একটি স্পেশাল ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আজ (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।
প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।ফ্লাইটটি দুপুর ১২টায় (নয়াদিল্লির স্থানীয় সময়) নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করবে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন।
নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি (শেখ হাসিনা) নয়াদিল্লি ত্যাগ করার পূর্বে কিছু অফিসিয়াল কাজ শেষ করে সোমবার বিকেল ৫টায় (নয়াদিল্লি সময়) পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং রাত ৮টায় (বাংলাদেশ সময়) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
এমএসএম / এমএসএম
তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর
ঢাবিতে ২০০টি ডাস্টবিন স্থাপন, ৭৫টি ওয়ার্ডজুড়ে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’
সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা : পাটমন্ত্রী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে
অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না : শামা ওবায়েদ
গরুর মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিক সমিতি
আগামী পাঁচ দিন বৃষ্টির আভাস, শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু
উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে
দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির
সাংবাদিকতার জন্য এক জীবন : তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ কর্মজীবন