ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জয়ার প্রশংসায় পঞ্চমুখ কলকাতার ঋত্বিক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১:১৪

দুই বাংলার দর্শকের কাছে দারুণ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত কাজ করছেন টলিউডের চলচ্চিত্রে। শুক্রবার (২০ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বিনিসুতোয়’ চলচ্চিত্র। এতে জয়ার সঙ্গী হয়েছেন টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। অভিনেত্রী জয়ার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

ঋত্বিক চক্রবর্তী বলেন, অভিনেতা হিসেবে যখন কাজ করি, তখন আলাদা করে রসায়নের বিষয় মাথায় রাখি না। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে হয়তো পুরো বিষয়টা জমাট বাঁধে। শিল্পী ভালো হলে, তারা হয়তো দৃশ্যে আরো পরত যোগ করেন। খুব খারাপ অভিনেতা হলেও আমি বুঝতে পারি না, ভালো করছেন নাকি খারাপ করছেন। তবে জয়া খুব উঁচু দরের অভিনেত্রী। আর এটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ ওকে ভালো লাগবে।

‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে কাজল ও শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক ও জয়া। মধ্য তিরিশের এই দুই মানুষের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়েলিটি শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই পরস্পরের সঙ্গে মিশে যান তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হন শ্রাবণী। দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কাজল। যাওয়ার পথে তারা এক অপরের সঙ্গে শেয়ার করেন জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প।

এছাড়াও চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন—কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্র প্রমুখ। ২০১৯ সালে এর নির্মাণকাজ শেষ হওয়ার পর মহামারি করোনার কারণে থমকে ছিল মুক্তি। অবশেষে কলকাতার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলো এটি।

জামান / জামান

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ