ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গুলশানে পুলিশের গু*লি*তে পুলিশ সদস্য নি*হ*ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৬-২০২৪ সকাল ৪:৫৮

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত পুলিশ সদস্যকে ৫–৬ রাউন্ড গুলি করা হয়েছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ কিছুক্ষণ আগে ফিলিস্তিন দূতাবাসের পাশ থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে, ওই পুলিশ সদস্য কেন কী কারণে তার সহকর্মীকে গুলি করেছেন সেটা জানা যায়নি।  

জানা যায়, এসময় আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এক সাইকেল আরোহী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কাউসার কি কারণে মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। শনিবার (৮ জুন) দিবাগত ২ টা ৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ তথ্য জানান।

আইজিপি বলেন, ‘ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুইজন কনস্টেবল ডিউটিরত ছিল। এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান ।  আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে এবং তাকে নিরস্ত্র করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা এবং বিশ রাউন্ড গুলি উদ্ধার করেছি।’

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ কি জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, ‘ঘটনার কারণ জানতে আমরা কাউসারকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আক্রমণকারীকে আমরা ইতিমধ্যে আটক করেছি, ঘটনার প্রকৃত রহস্য জানাটা খুব কঠিন হবে না।’

এর আগে, গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করেছে। 

আবিদ রহমান / আবিদ রহমান

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর

ঢাবিতে ২০০টি ডাস্টবিন স্থাপন, ৭৫টি ওয়ার্ডজুড়ে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’

সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা : পাটমন্ত্রী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না : শামা ওবায়েদ

গরুর মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিক সমিতি

আগামী পাঁচ দিন বৃষ্টির আভাস, শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু

উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে

দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

সাংবাদিকতার জন্য এক জীবন : তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ কর্মজীবন

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ