অস্বস্তির গরম থাকতে পারে আরও ৪ দিন
জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারাদেশেই অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। সারাদেশে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, এ মাসের ১৫ অথবা ১৬ তারিখ থেকে সারাদেশে বৃষ্টি হতে পারে। তার আগ পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়লে ভ্যাপসা গরম কমবে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে।
এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশাল ও রংপুর বিভাগ ছাড়া সারাদেশে কম-বেশি বৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
মালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ
পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
ককটেল বিস্ফোরণ
ঢাবি মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল
শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
টেকসই নগরায়ণে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে
ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ