ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কমলাপুর থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন, যাত্রীদের ভোগান্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৬-২০২৪ দুপুর ১:১৫

দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ১৭ জুন। এ উপলক্ষে এরই মধ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে ছুটছে মানুষ। তবে যারা ট্রেনে যাচ্ছেন প্রথম দিনেই তাদের যাত্রা বিলম্বে শুরু হয়েছে। কারণ কমলাপুর রেলস্টেশন থেকে সব কয়টি ট্রেন ছেড়েছে বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে গরমে বেশি সমস্যায় পড়েছেন নারী ও শিশুরা।

বুধবার (১২ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে কমলাপুর স্টেশনে দেখা যায়, জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছে। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশনেই পৌঁছায়নি। তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও পৌঁছায়নি প্লাটফর্মে।

এছাড়া সকাল থেকে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়া ১৫টি ট্রেনের সবকটি বিলম্বে ছেড়েছে। সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলে সেটি ছেড়েছে সাড়ে ৮টায়। এটিই সবচেয়ে বিলম্বে ছেড়েছে।

জীবন আহমেদ নামের এক যাত্রী বলেন, পরিবারসহ জামালপুর যাবো। সকাল ১০টার ট্রেন প্রায় দুই ঘণ্টা হয়ে গেলো এখনো আসেনি। গরমে বাচ্চাদের নিয়ে কষ্টে আছি।সোনালী আক্তার নামের আরেক যাত্রী বলেন, প্রায় এক ঘণ্টা বসে আছি। এখনো প্লাটফর্মে ট্রেন আসে নাই। কি হচ্ছে বুঝতেছি না। এমন দেরি করলে ভোগান্তির শেষ নেই।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদ উপলক্ষে ট্রেনে বাড়তি কোচ যুক্ত হচ্ছে। এজন্য কিছুটা বিলম্বে ছাড়ছে ট্রেন। আশা করছি সব ঠিক হয়ে যাবে।

এমএসএম / এমএসএম

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না : শামা ওবায়েদ

গরুর মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিক সমিতি

আগামী পাঁচ দিন বৃষ্টির আভাস, শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু

উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে

দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

সাংবাদিকতার জন্য এক জীবন : তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ কর্মজীবন

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ বিমানমন্ত্রীর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও