ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

৫ লাখ টাকা দিয়ে শুটিং ইউনিটকে উদ্ধার করেছিলেন পরীমণি!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ৪:১২

‘একবার একটা শুটিং ইউনিট ঢাকার বাইরে গিয়ে পাঁচ লক্ষ টাকার জন্য আটকে গিয়েছিল। তারা ঢাকায় ফিরতে পারছিল না। তখন পরীমণি পাঁচ লাখ টাকা দিয়ে ওই ইউনিটকে ঢাকা ফিরিয়ে এনেছিল। এরকম বহু ঘটনা সে ঘটিয়েছে।’

গণমাধ্যমের কাছে কথাগুলো বললেন খ্যাতিমান নির্মাতা ও পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। কারাগারে থাকা চিত্রনায়িকা পরীমণির পক্ষ নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন। সেই সঙ্গে তার ফিরে আসার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

অভিভাবক না থাকার কারণে পরীমণি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বলে মনে করেন সোহান। তার ভাষ্য, ‘একমাত্র নানা ছাড়া পরীমণির অভিভাবক নেই। এ কারণে মেয়েটা আনব্যালেন্সড হয়ে গিয়েছিল। অথচ পরীমণি মানুষের বিপদে-আপদে কিন্তু হেল্প করে।’

মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর তিন দফায় পরীমণিকে রিমান্ডে নেওয়া হয়। এরপর শনিবার (২১ আগস্ট) তাকে হাজির করা হয় আদালতে। পরীর আইনজীবী জামিনের আবেদন করলেও সেটা নাকচ করে দিয়েছেন আদালত। বিপরীতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পরীমণির জামিন না দেওয়ার বিষয়টিকে ‘বাড়াবাড়ি’ মনে করেন নির্মাত সোহান। তিনি বলেন, ‘সাধারণ মেয়ে হলে তাকে নিয়ে এত কিছু হতো না। পরীমণি যেহেতু শিল্পী, ভালো শিল্পী, সে কারণেই তাকে নিয়ে একটু বেশি হবে এটাই স্বাভাবিক। তবে শিল্পী কিন্তু তৈর হয় না, শিল্পী গড গিফটেড। ফলে তাকে একেবারেই আমরা ফেলে দেব তা নয়। তার অপরাধ প্রমাণ হবে কিনা এখনও বলতে পারি না। প্রমাণিত হলে তখন আমরা বুঝবো আমাদের কী বলা উচিত। এখন যেটা বলবো-পরীমণির বিষয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়েছে। এটি আরেকটু শোভনীয় হতে পারতো।’

ইন্ডাস্টির পক্ষ থেকে পরীমণির সুযোগ পাওয়া উচিৎ বলেও মনে করেন সোহান। তার ভাষ্য, ‘সে তো আমাদের শিল্পী। পরী হয়তো অপরাধ করছে, তাকে বুঝিয়ে শোধরানোর সুযোগ দেয়া উচিত। শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি- আমরা সবাই তার পাশে দাঁড়াবো। আজ যা হচ্ছে জনগণ সব ভুলে যাবে। নতুন করে পরীমণিকে খুঁজে পাবে তারা। কেননা পরীমনি জাত শিল্পী। ওর মতো শিল্পীর দরকার আছে।’

এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনও পরীমণির সমর্থনে কথা বলেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছিলেন, পরীর জন্য পরিচালকদের দরজা খোলা থাকবে।

এমএসএম / এমএসএম

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের