ঢাকায় ঝুম বৃষ্টি, সন্ধ্যার পর ২ বিভাগে ভারী বর্ষণের আভাস
ভ্যাপসা গরমে অবশেষে ঢাকায় দেখা গেলো স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার বিকেল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো শহর।
এরপর বিকেল ৫টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ৫টার পর মেঘের গর্জনের সঙ্গে নামে ঝুম বৃষ্টি।এদিকে সন্ধ্যার পর থেকে দেশের দুটি বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ মো. তারিফুল নেওয়াজ কবির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৩ জুন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি। ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিমি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এর আগে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এমএসএম / এমএসএম
আগামী পাঁচ দিন বৃষ্টির আভাস, শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু
উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে
দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির
সাংবাদিকতার জন্য এক জীবন : তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ কর্মজীবন
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ বিমানমন্ত্রীর
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী