পদ্মা সেতুতে একদিনে পৌনে ৫ কোটি টাকার টোল আদায়
পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবার (১৪ জুন) সেতু পারি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আয় হয়েছে চার কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা, যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
পদ্মা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পারি দেয়। এতে সেতুর রক্ষণাবেক্ষণের গাড়ি বাদে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় দুই কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। জাজিরা প্রান্তে আয় হয় দুই কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।
এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত বছরের ২৭ জুন। ওইদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা, যা তৃতীয় সর্বোচ্চ আয়। একদিন সর্বোচ্চ চার কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয় চলতি বছরের ৯ এপ্রিল। এদিন মোট যানবাহন পারি দিয়েছিল ৪৫ হাজার ২০৪টি।
এমএসএম / এমএসএম
আগামী পাঁচ দিন বৃষ্টির আভাস, শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু
উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে
দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির
সাংবাদিকতার জন্য এক জীবন : তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ কর্মজীবন
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ বিমানমন্ত্রীর
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী