৩ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, অন্য অঞ্চলেও বাড়তে পারে
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে আগামী তিনদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১৮ জুন) সকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়াবিদরা।
ভারী বর্ষণের সতর্কবাণীতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) ভারী (একদিনে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (একদিনে ৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারেসোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে সিলেটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে, একেবারে বৃষ্টিহীন উপকূলীয় বরিশাল ও খুলনা বিভাগ। এ দুই বিভাগের অধিকাংশ এলাকাজুড়ে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে এ দুই বিভাগের মানুষের ভোগান্তিও চরম আকার ধারণ করেছে।
মঙ্গলবার খুলনা ও বরিশাল বিভাগেও বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।।
এমএসএম / এমএসএম
আগামী পাঁচ দিন বৃষ্টির আভাস, শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু
উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে
দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির
সাংবাদিকতার জন্য এক জীবন : তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ কর্মজীবন
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ বিমানমন্ত্রীর
লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী