ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে গাবতলীতে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৬-২০২৪ দুপুর ১১:৪

ঈদের ছুটি কাটিয়ে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছে গাবতলীতে। আজ (শুক্রবার) সকাল থেকে কর্মজীবী মানুষরা ঢাকায় ফিরতে শুরু করেছেন।  

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকা ফিরছে। দূরপালার বাস থেকে নেমে গন্তব্যে যেতে সিএনজি, উবার ও পাঠাও-এর শরণাপন্ন হচ্ছেন। 

কুদরত নামে এক সিএনজি চালক বলেন, এতোদিন মানুষের চাপ ছিল না। গত বুধবার কিছুটা চাপ থাকলেও এরপর আর চাপ ছিল না। তবে আজ থেকে আবারও যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। সকাল থেকে গাবতলীর যাত্রী নিয়ে তিনটি ট্রিপে রাজধানীর বিভিন্ন জায়গায় গেছেন বলে জানান তিনি।

ভাড়ায় মোটরসাইকেল চালক শরিফ উদ্দিন বলেন, ঈদের পর এতদিন চাপ ছিল না। আজ থেকে সাধারণ মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। সকাল থেকে অনেকগুলো ট্রিপ পেয়েছি। এখন গাবতলী বা অন্যান্য বাস টার্মিনাল ছাড়া ভালো ট্রিপ পাওয়া যায় না। এজন্য ভাড়া নিয়ে যেখানেই যাই না কেন, আবার গাবতলী বা মহাখালী বাস টার্মিনালে ফিরে যাই। 

রাজবাড়ী থেকে ঢাকায় এলাম কোনো ভোগান্তি ছাড়াই। এমনকি দৌলতদিয়া ফেরি ঘাটেও কোনো বিশৃঙ্খলা বা যানজট ছিল না। রাজবাড়ী থেকে সরাসরি বাসে গাবতলী এসেছেন আলমগীর হোসেন। তিনি বলেন, রাজবাড়ী থেকে ঢাকায় এলাম কোনো ভোগান্তি ছাড়াই। এমনকি দৌলতদিয়া ফেরি ঘাটেও কোনো বিশৃঙ্খলা বা যানজট ছিল না। বাস কোনো জায়গায় না দাঁড়িয়ে সরাসরি ফেরিতে উঠেছে। তবে বাসের ফিরতি টিকিট পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে। এলাকা থেকে ফেরার সময় অনেক কষ্টে টিকিট পেয়েছি। 

রয়েল পরিবহনের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত সুজন জানান, নির্ধারিত সময়ে বাস আসছে গাবতলীতে। ঘাটেও কোনো ভোগান্তি নেই। আজ থেকে যাত্রীদের চাপ বেড়েছে। আগামীকালও আরও বেশি চাপ থাকবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান