ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভুটানের প্রধানমন্ত্রীর সাথে পরিবেশমন্ত্রী সাবের চৌধুরীর বৈঠক


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-৬-২০২৪ বিকাল ৬:৩৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী সোমবার বিকেলে ভুটানের থিম্পুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভুটানের  প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন। 

প্রধানমন্ত্রী তোবগে ভুটান সফরের জন্য পরিবেশমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এই অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনের লক্ষ্যে যৌথ উদ্যোগের জন্য ভুটানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। 

পরিবেশমন্ত্রী নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভুটানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।  তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও ভুটানের মধ্যে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, ইকোট্যুরিজম, হাইড্রো এনার্জি, বিনিয়োগ, স্বাস্থ্য ও অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

Sunny / Sunny

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান