শুটিংয়ে যোগ দিয়ে কাঁদলেন শিল্পা
প্রায় এক মাস পর কাজে যোগ দিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সুপার ডান্সার ৪ এর বিচারকের আসনে ছিলেন শিল্পা। কিন্তু স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই আর শুটিংয়ে দেখা যায়নি তাকে। শোনা গিয়েছিল শিল্পার জায়গায় অন্য কাউকে বিচারক হিসেবে আনার পরিকল্পনাও করছিলেন শোর নির্মাতারা। কিন্তু বেশ কিছুদিনের বিরতির পর শিল্পা নিজেই ফের শুটিংয়ে যোগ দিলেন। ১৮ অগাস্ট শুটিংয়ে ফিরেছেন তিনি।
শোতে ফিরতেই সমস্ত প্রতিযোগী এবং অপর দুই বিচারক অনুরাগ বাসু ও কোরিওগ্রাফার গীতা কাপুর স্বাগত জানান শিল্পাকে। এমন আন্তরিকতায় চোখে পানি এসে যায় অভিনেত্রীর। এই এপিসোডের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক প্রতিযোগীর ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের ওপর করা নাচের পারফরম্যান্স দেখে আপ্লুত শিল্পা। সহ-বিচারক অনুরাগ বসু এবং গীতা কাপুরের সঙ্গে এক আসনে বসে নাকি কেঁদেও ফেলেন তিনি।
নাচের শেষে শিল্পা বলেন, রানী লক্ষ্মীবাঈয়ের গল্প যখনই শুনি সমাজের চেহারাটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ আজকের দিনেও স্বামী চলে যাওয়ার পর মহিলাদের নিজেদের অধিকারের জন্য, নিজেদের অস্তিত্বের জন্য, সন্তানের জন্য লড়াই করতে হয়। এটা এমন এক কাহিনী, যা মহিলাদের লড়াই করার শক্তি জোগায়।
শিল্পা আরো বলেন, ঝাঁসির রানীর কথা শুনলে গর্বে তার বুক ফুলে ওঠে। নিজের দেশের প্রতি গর্ববোধ হয় তার। যে মহিলারা নিজেদের আত্মপরিচয়, অধিকারের জন্য লড়াই করেন তাদের সকলের উদ্দেশে এদিন প্রণাম জানান শিল্পা।
উল্লেখ্য, স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকেই এক রকম সকলের চোখের আড়ালে চলে গিয়েছিলেন শিল্পা শেঠি। পর্নো ভিডিও তৈরি ও মোবাইল অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেয়ার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন রাজ কুন্দ্রা। দীর্ঘদিন জেলে কাটানোর পর ১৮ আগস্ট অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। যদিও অন্য একটি পর্নো মামলার জন্য জেলেই থাকতে হবে তাকে।
জামান / জামান
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি