সংক্রমণ-মৃত্যুর রেকর্ডের মধ্যেই ফিলিপাইনে লকডাউন শিথিল
ফিলিপাইনে সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডের মধ্যেই লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে। অর্থনীতি গতিশীল করতে শনিবার (২১ আগস্ট) থেকেই লকডাউন শিথিল হয়েছে। দেশটির স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, শুক্রবার নতুন করে ১৭ হাজার ২৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা মহামারী শুরুর পর দেশটিতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণে নতুন করে আরো ৩১৭ জনের মৃত্যু হয়েছে।
গত চার মাসের মধ্যে গতকাল সবচেয়ে বেশি মানুষ করোনা সংক্রমণে মারা গেছেন। এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে একটি ফিলিপাইন। এখন পর্যন্ত দেশটিতে ১৮ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৩১ হাজার ১৯৮ জন। করোনা সংক্রমণ থেকে বাঁচতে লোকজনকে দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অসুস্থ বোধ করলেই দ্রুত পরীক্ষা-নিরীক্ষার পরামর্শও দেয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, বাড়ি-ঘর, কমিউনিটি এবং কর্মক্ষেত্রে সংক্রমণ কমিয়ে আনতে সহায়তা করে প্রাথমিক পরামর্শ এবং পরীক্ষা-নিরীক্ষা।
বর্তমানে দেশটিতে সংগৃহীত নমুনার ২৬ শতাংশের বেশি পজিটিভ শনাক্ত হচ্ছে। এখন পর্যন্ত করোনা শনাক্তের এই হার সর্বোচ্চ। বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ২৫১। গত চার মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশটির ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ৭৩ ভাগ ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে। এছাড়া ৬১ শতাংশ আইসোলেশন বেড খালি নেই।
এর আগে ব্যবসায়িক কার্যক্রম পুনরায় চালু করার জন্য মেট্রো ম্যানিলায় লকডাউন শিথিলের অনুমতি দেন দুতের্তে। মেট্রো ম্যানিলার আওতায় ১৩টি শহর রয়েছে যেখানে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষের বসবাস।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট