ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি এবং সরকারী কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে" - স্থানীয় সরকার মন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৬-২০২৪ বিকাল ৫:৬

স্থানীয়  সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি এবং সরকারী কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে৷ যৌথ প্রচেষ্টার পাশাপাশি জনপ্রতিনিধি এবং সরকারী কর্মচারীদের মধ্যে থাকতে হবে পারষ্পরিক শ্রদ্ধাবোধ।

তিনি বলেন, জনপ্রতিনিধি এবং সরকারী কর্মচারী সবাই এদেশের নাগরিক৷ সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করলে কোন বাঁধায় সামনে দাঁড়াতে পারবেনা। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য উভয়কেই অঙ্গীকারবদ্ধ হতে হবে। 

আজ ( শনিবার ) সকালে জেলা প্রশাসন, ঢাকা কর্তৃক আয়োজিত ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলার ইউনিয়ন পরিষদসমুহের ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি একথা বলেন৷ 

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা জেলার ইউনিয়ন পরিষদসমূহের ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম স্মার্ট বাংলাদেশ বিনির্মানের আরেকটি মাইলফলক। ক্যাশলেস করার কারণে রাজস্ব সংগ্রহ বহুগুণ বৃদ্ধি পাবে। এই সেবা শুধু ঢাকা জেলায় নয়, সারা দেশে ছড়িয়ে দিতে হবে৷ দেশের সকল ইউনিয়ন পরিষদে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম চালু করতে হবে।

তিনি আরও বলেন, শুধু রাজস্ব আহরণ বৃদ্ধি নয়, স্মার্ট ক্যাশলেস সেবা কার্যক্রমের মাধ্যমে জনগণের ভোগান্তিও কমবে৷ পূর্বে আমরা দেখেছি, দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে রাজস্ব প্রদানসহ যেকোন ইউটিলিটি বিল পরিশোধে অনীহা দেখা যেত। কিন্তু, ক্যাশলেস স্মার্ট সেবার মাধ্যমে জনগণ খুব সহজেই বিকাশ অ্যাপের মাধ্যমে তাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবে। 

ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ, জাতীয় সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামসহ প্রমুখ৷ 

Sunny / Sunny

ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে : সেনাপ্রধান

১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল উদ্বোধন : প্রতিমন্ত্রী

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ

ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে কৃষক কার্ডসহ সরকারের বহুমুখী পরিকল্পনা

প্রধানমন্ত্রী’র অনুষ্ঠানকে ঘিরে ৫০ লাখ টাকার চাঁদাবাজী!

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার