ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সংসদ সদস্য হবার পেছনে নিরাপদ খাদ্যের বড় ভূমিকা আছে: চিত্রনায়ক ফেরদৌস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৬-২০২৪ বিকাল ৫:২৬

২০২৪-২৫ অর্থবছর মেয়াদে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে এক বছরের চুক্তি স্বাক্ষর শেষে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, "গত দশ পনেরো বছর ধরে আমি চেষ্টা করছি ভিন্ন কিছুর সাথে সম্পৃক্ত হতে। সেগুলোর মধ্যে অন্যতম হলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সম্পৃক্ত হওয়া। আমার মনে হয়, সংসদ সদস্য হবার পেছনে নিরাপদ খাদ্যের একটা বড় ভূমিকা আছে"।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) কার্যক্রমকে সম্প্রসারণ ও জনসাধারণের কাছে ব্যাপকভাবে পৌঁছানোর লক্ষ্যে সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমদের সাথে এক বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে কর্তৃপক্ষ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস বলেন, "নিরাপদ খাদ্যের সাথে যখন সংযুক্ত হলাম, এরপর থেকে মাঠে-ঘাটে, জন-প্রান্তরে, মানুষের সাথে মেশার যে ব্যাপারটা ছিলো, সেটা কিন্তু এই জায়গা থেকেই শুরু হয়েছে"।

কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরো বলেন, " যারা ভেজাল দেয়, তারা একদিনে শুধরাবার না। এটা দীর্ঘদিনের অনুশীলনের বিষয়। তাই নিরাপদ খাদ্যের কাজটা আরো নিষ্ঠার সাথে সুন্দরভাবে করতে হবে।" 

তিনি আরো সরবভাবে নিরাপদ খাদ্য আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, "শুধু ঢাকা কেন্দ্রিক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা না করে অন্যান্য বিভাগে ও জেলাসমূহেও কার্যক্রম পরিচালনা করতে হবে। " 

বিকেল তিনটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়া। তিনি সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে সাথে নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করে বলেন, "যেহেতু তিনি (ফেরদৌস) এখন নীতি নির্ধারণ প্রক্রিয়ার সাথে জড়িত আছেন, তাই আমরা চাইবো তিনি যেনো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অনেকদূর এগিয়ে নিয়ে যান।" 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্তৃপক্ষের সদস্য জনাব আবু নূর মোঃ শামসুজ্জামান। তিনি বলেন, "এ চুক্তির ফলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভাবমূূর্তি দেশের জনসাধারণের কাছে আরো উজ্জ্বল হবে।" 

উল্লেখ্য যে, গত অর্থবছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে ফেরদৌস আহমেদ প্রথমবারের মতো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেন। ২০২৪-২৫ অর্থবছরের জন্য পূনরায় তাঁকে শুভেচ্ছাদূত হিসেবে সম্পৃক্ত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষের পরিচালক মো. মিজানুর রহমান।

Sunny / Sunny

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান