ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের ৬ মাস হলেও হানিমুনে যাননি শ্রীময়ী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৭-২০২৪ দুপুর ৩:৪৩

দ্বিতীয় সংসারে আনুষ্ঠানিক বিচ্ছেদের পরই তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। দীর্ঘদিনের প্রেমিকা শ্রীময়ী চট্টরাজের গলাতেই মালা পরিয়েছেন তিনি। এদিকে বিয়ের পর পঞ্চব্যঞ্জনে প্রথম নতুন বউ শ্রীময়ীর জন্মদিন পালন করলেন কাঞ্চন।

বিয়ের পর প্রথম জন্মদিন। খাওয়া-দাওয়া থেকে উপহার সবকিছুতেই ছিলো ভিন্ন রকম আয়োজন। আর তা শ্রীময়ী চট্টরাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। 

ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিন বলে কথা তাই দুপুরের ভূরিভোজ। পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাবো না তবে আমি এটা বলতেই পারি তারা আমার পৃথিবী, আমি ভাগ্যবান যে এ পরিবারের সদস্য হতে পেরেছি।’ সেই পোস্টে অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, ‘বিয়ের ৫-৬ মাসে কেটে গিয়েছে এখনও হানিমুনে যাইনি বলে অনেকের কাছে ক্ষোভ প্রকাশ করেছি, খুব দুঃখ করেছি। তাই কাঞ্চন সারপ্রাইজ দেবে বলেছে। তবে কাঞ্চন বলেছে এমন জায়গায় নিয়ে যাব, যে গেলেই মন খুশি হয়ে যাবে। কোথায় যাচ্ছি, সেটা নিশ্চয়ই সকলকে জানাব।’

এ অভিনেত্রী বলেন, ‘আজকে কোনও কাজ করিনি। সকাল থেকে শুধুই খাওয়া-দাওয়া করেছি। দুপুরের লাঞ্চে মা রান্না করেছেন অনেক কিছু, আর সব কিছু অ্যারেঞ্জ করেছে কাঞ্চন। মেনুতে অনেককিছু ছিল, পোলাও, ভাত, ডাল, মাছ, মাংস, ধোকার ডালনা, পনির, আরও অনেককিছু। এখন এসেছি পার্লারে আমার নেইল এক্সটেনশনটা করার দরকার ছিল।’

মধুচন্দ্রিমাতে যাওয়ার ‍বিষয়ে তিনি বলেন, ওখানে যায়নি। ওটা আসলে কাঞ্চনের শুটিং চলছিল সৃজিতদার ছবির। ও ওখানে ৩-৪দিন ছিল। মাঝে আমারও শুটিংয়ের ২দিন অফ ছিল। তাই ওর (কাঞ্চনের) দাদা-বউদি, ননদ-ননদাই সবাই মিলে ২দিন ছুটি কাটিয়ে এসেছি। ওরা পাশে একটা হোটেল নিয়েছিল। আর আমি কাঞ্চনের সঙ্গেই থেকে গিয়েছিলাম। 

এদিকে জন্মদিনের সেলিব্রেশন প্রসঙ্গে শ্রীময়ী জানান, মা-বাবা কালই আমার কাছে এসেছেন। তবে সেলিব্রেশন এখন অর্ধেক হয়েছে। বিকেলে শ্বশুর বাড়ির লোকজন আসবে। তারপর আবার বাকি সেলিব্রেশন হবে। তাই তাড়াহুড়ো করছি। পার্লার থেকে বাড়ি গিয়েই আয়োজন হবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম