ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে সফররত ভারতীয় নৌ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ১-৭-২০২৪ দুপুর ৪:৪৭

  বাংলাদেশে সফররত ভারতীয় নৌ বাহিনী প্রধান Admiral Dinesh K Tripathi, PVSM, AVSM, NM আজ (০১ জুলাই ২০২৪) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌ বাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় ভারতীয় নৌ বাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকার-উজ-জামান'কে অভিনন্দন জানান। সাক্ষাতকালে তাঁরা দুই দেশের বাহিনীদ্বয়ের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌ বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, Admiral Dinesh K Tripathi (সস্ত্রীক) এর নেতৃত্বে ০৪ সদস্যের ভারতীয় নৌ বাহিনীর একটি প্রতিনিধি দল ০৪ দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ জুন ২০২৪ তারিখ ঢাকায় আগমন করেন। সফর শেষে দলটি আগামী ০৫ জুলাই ২০২৪ তারিখে ভারতে প্রত্যাবর্তন করবে।

এমএসএম / এমএসএম

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা চাইল বাংলাদেশ

নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মা‌র্কিন রাষ্ট্রদূত

দেশের স্বার্থের অগ্রাধিকারে সব দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব থাকবে

পাঁচ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি : গ্রেপ্তার ৬ জন ২ দিনের রিমান্ডে

সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী

ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু

বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ

অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম

সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ