ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাংলা গানের এক নক্ষত্র সংগীত পরিচালক মাহফুজ রতন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২৪ দুপুর ৪:৫৮

বাংলাদেশের মানুষ বরাবরের মতোই বাংলা  গান শুনতে অনেক ভালোবাসে।আর এই বাংলা গানের দর্শকদেরকে সব সময়ের মতোই অসাধারণ গান উপহার দিয়ে আসছেন বাংলা গানের জগতের খ্যাতিমান সংগীত পরিচালক মাহফুজ রতন।  তার বাবা ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রকৌশলী এবং তার মা  একজন গৃহিণী। তিন  ভাই দুই  বোনের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি। তার জন্মস্থান পার্বত্য চট্টগ্রাম জেলার বান্দরবনে  কিন্তু প্রকৌশলী বাবার চাকরির সুবাদে তার শৈশবকাল কেটেছে ঢাকার গাজীপুরে।তিনি গাজীপুর জেলার রানী বিলাস মনি উচ্চ বিদ্যালয় থেকে এস۔এস۔সি   এবং ঢাকা কলেজ থেকে এইচ۔এস۔সি ও অনার্স শেষ করেন।শৈশবকাল থেকেই তার বাংলা গানের প্রতি এক অদম্য  ভালোবাসা কাজ করতো তাই তার মায়ের অনুপ্রেরণায় গাজীপুরে ওস্তাদ স্বপন গোস্বামীর কাছ থেকে বাংলা ক্লাসিক্যাল গানের উপর প্রথম হাতেখড়ি  নিয়েছিলেন।পরবর্তীতে গান পরিচালনার  তার নিজেকে আরও দক্ষ করে তোলেন তার গুরু ইব্রার টিপুর সংস্পর্শে এসে।সাগরিকা নামের 'একটি মেয়ের' গানের পরিচালনার মাধ্যমে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে।তিনি এ পর্যন্ত সত্তর  থেকে আশিটির উপর গান পরিচালনা করেছেন ,এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'কথা তো রাখলে না' যা  'এই যে স্বপ্নের অ্যালবাম' জি-সিরিজ থেকে প্রকাশিত হয়েছিল।গানের ক্ষেত্রে  তার আদর্শ হচ্ছে  বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী আব্দুল হাদি।বর্তমান জেনারেশনের গানের ধারা  পরিবর্তন সম্পর্কে তিনি বলেন ,অনেক লিরিক এবং টিউন এর দিক থেকে আমরা সস্তা হয়ে গিয়েছি,কোন কাল জয়ী গান বের হচ্ছে না তাই বর্তমান জেনারেশন এর শিল্পীদের প্রতি  অনুরোধ তারা যেন কালজয়ী গান সৃষ্টির প্রয়াস নিয়ে চেষ্টা করেন।এছাড়া নতুন যারা সংগীত জগতে আস্তে চাচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বুঝে শুনে এবং শিখে আসতে  হবে কারণ যার মূল যত শক্ত হবে  তার উপরে উঠার সিড়িটা তত সহজ হবে।বাংলা গানের দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন,আমাদের বাংলাদেশের গানের দর্শকরা অনেক কোমল মনের অধিকারী, তারা ভালো ভালো বাংলা  গান শুনে এবং এই ব্যাপারে   তারা অভ্যস্ত।দোআ করি ওনারা এই বিষয়ে আরো সচেতন হবেন এবং আরো ভালো ভালো গান শুনবেন আর ভালো ভালো মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন।

এমএসএম / এমএসএম

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন