ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আরো ৯২ প্রতিষ্ঠানকে ৪ লাখ টন চাল আমদানির অনুমতি দিতে চিঠি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ১:১৬

আরো ৯২ বেসরকারি প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৮ হাজার টন চাল আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে নন-বাসমতি সিদ্ধ চাল তিন লাখ ৫৮ হাজার টন এবং আতপ চাল ৩৩ হাজার টন। শনিবার (২১ আগস্ট) এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ছকে উল্লিখিত পরিমাণ (সর্বোচ্চ ৫ ভাগ ভাঙাদানা বিশিষ্ট) নন-বাসমতি সিদ্ধ চাল ও আতপ চাল শর্ত অনুযায়ী আমদানির অনুমতি দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চাল আমদানি শর্তে বলা হয়, বরাদ্দ আদেশ জারির ১৫ দিনের মধ্যে এলসি (লেটার অব ক্রেডিট-ঋণপত্র) খুলতে হবে এবং এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়কে ই-মেইলে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে বলেও শর্ত দেয়া হয়।

এতে বলা হয়, বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু/জারি করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত করা যাবে না। এছাড়া প্লাস্টিকের বস্তায় আমদানি করা চাল বিক্রি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে ব্যর্থ হলে বরাদ্দ বাতিল হয়ে যাবে বলেও শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এর আগে গত বুধবার (১৮ আগস্ট) ৭১টি বেসরকারি প্রতিষ্ঠানকে চার লাখ ১৮ হাজার টন চাল আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়। 

জামান / জামান

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক